INFORMATION QUESTIONS

FREQUENTLY ASKED QUESTIONS

১. কোন ক্ষেত্রে ডেলিভারি চার্জ আগাম দিতে হবে?

প্রতিটি অর্ডার কনফার্ম করার পর, আমরা আপনার পূর্বের অর্ডারের ইতিহাস এবং কমপ্লেইন বিশ্লেষণ করি। যদি দেখা যায় যে, পূর্বে আপনি অনেক প্রোডাক্ট রিসিভ না করে রিটার্ন করেছেন বা অভিযোগ রয়েছে, সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ আগাম দিতে হবে।

২. প্রোডাক্ট ফেরত দিয়ে রিফান্ড চাইলে কী করতে হবে?

প্রোডাক্ট রাইডারের কাছ থেকে রিসিভ করার সময়, আপনি সেটি ভালোভাবে পরীক্ষা করে নিতে পারবেন। যদি প্রোডাক্ট পছন্দ না হয়, ডেলিভারি চার্জ প্রদান করে রিটার্ন করতে পারবেন। একবার প্রোডাক্ট ব্যবহার বা নেওয়ার পর, তা আর রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।

৩. প্রোডাক্ট পছন্দ না হলে কি রিটার্ন করা সম্ভব?

রিটার্ন করার সময় প্রোডাক্টের সাথে থাকা ডেলিভারি চার্জ যদি ফ্রি থাকলেও, আপনাকে রিটার্নের জন্য চার্জ দিতে হবে। রাইডারের সামনে প্রদান করতে হবে, রিসিভ করার পরে রিটার্ন গ্রহণযোগ্য নয়।

  • রাজশাহীর ভিতরে থেকে রিটার্ন চার্জ ৮০ টাকা

  • রাজশাহীর বাইরে থেকে রিটার্ন চার্জ ১৩০ টাকা

 

৪. প্রোডাক্ট খুলে দেখে নেওয়া যাবে কি?

অবশ্যই। প্রোডাক্ট রাইডারের সামনে খুলে পরীক্ষা করতে পারবেন। তবে, প্রোডাক্ট ব্যবহার করে বা সিল/স্টিকার খুলে ফেললে তা ইনটেক হিসেবে গণ্য হবে না। যেকোনো ক্ষেত্রে, প্রোডাক্ট রাইডারের কাছে পুরো মূল্য পরিশোধ করে পরীক্ষা করা যাবে।

৫. প্রোডাক্ট ড্যামেজ বা নষ্ট থাকলে কী করবো?

প্রোডাক্ট রিসিভ করার সময় ভালোভাবে পরীক্ষা করুন। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করুন এবং ছবি/ভিডিওসহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠান।

যদি প্রমাণিত হয় যে প্রোডাক্ট ড্যামেজ বা ভুল প্রেরণ হয়েছে, আমরা নিজ খরচে রিটার্ন নিয়ে, ডেলিভারি চার্জ সাপেক্ষে নতুন প্রোডাক্ট পাঠাবো বা রিফান্ড করবো। রিফান্ডের সময় বিকাশ/রকেট/নগদ ফি বাদ দিয়ে বাকি সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়।

৬. প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিবর্তন বা দামাদামি করা যাবে কি?

রাইডারের সামনে দাঁড়িয়ে আমাদেরকে কল দিয়ে প্রোডাক্টের মূল্য পরিবর্তনের চেষ্টা করা যাবে না। সমস্ত কথোপকথনের রেকর্ড থাকায়, সঠিক মূল্যে প্রোডাক্ট গ্রহণ করতে না চাইলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে।